শেরপুরে মেডিকেলে চান্সপ্রাপ্ত খাসপাড়া গ্ৰামের দুই শিক্ষার্থীকে সংবর্ধনা
-
Reporter Name - Update Time : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- ১২৬ Time View

এনামুল হক,শেরপুরঃ
শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষিমারী ইউনিয়নের খাসপাড়া গ্ৰামের দুই কৃতি সন্তান মেডিকেল কলেজে ভর্তির চান্স পাওয়ায় তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধবনা দেওয়া হয়।
২০২৫ সালে অনুষ্ঠিত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত খাসপাড়া গ্ৰামের ওই দুই শিক্ষার্থীর মধ্যে মোঃ সাইমুন ইসলামের চান্স হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মোঃ মাসুদ মিয়া’র মেয়ে মার্জিয়া আক্তার বর্ষা’র চান্স হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ।
চরপক্ষিমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান হোসেন তত্ত্বাবধানে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানাজ পারভীন। অসহায় দরিদ্র রিক্সা চালক আব্দুর রাজ্জাক’র ছেলে মেধাবী শিক্ষার্থী সাইমুন ইসলামের মেডিকেলে ভর্তি ফি সহ প্রথম বর্ষের যাবতীয় বই পুস্তকের দায়িত্বভার গ্রহণ করেন ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ইমরান হোসেন।
এসময় খাসপাড়া গ্ৰামের সাবেক মেম্বার আলহাজ্ব সিরাজুল ইসলাম সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় তাদের জীবনের সার্বিক সফলতা কামনা করেন বক্তারা।

















