শিরোনামঃ
-
Reporter Name - Update Time : ০৭:০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- ১৪৪ Time View

মাসীর দরদ
মোখলেছুর রহমান মনির
বৃষ্টির কাছে সিঞ্চিত জল
একেবারেই তুচ্ছ
হিংসে করে কী লাভ বলো
দেখে ঐ ময়ূরপুচ্ছ।
শত চেষ্টাতে পারবে কি ব্যাঙ
উড়ে যেতে আকাশে
বিজলিবাতি জৌলুশ হারায়
সূর্য যখন হাসে।
মায়ের চাইতে মাসীর দরদ
বেশি হতে পারে না
মুখোশের আড়ালে মুখোশধারী
সময় হলেই যায় চেনা।
টাকা হারে টাকার কাছে
অনাসৃষ্টি শুধু বাড়ায়
ভালোবাসার শক্তি প্রচন্ড
আছে কে তারে হারায়?
প্রেমের বিনিময়ে প্রেম পাওয়া
সমীকরণটা খুবই কঠিন
দেওয়া-নেওয়া চলে অবিরত
মানে না সে রাতদিন।
——-০——
Tag :
কবিতা
জনপ্রিয়





















