সুষ্ঠু নির্বাচন করতে হলে নতুন ফর্মুলায় আসতে হবে : -মুজিবুর হক চুন্নু এম,পি
-
Reporter Name - Update Time : ০২:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- ১৫৯ Time View

আতিক-কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি : জাতীয় পাটির মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি বলেছেন- জোটবদ্ধ না হলে আগামী সংসদ নির্বাচন ৩শ আসনেই জাতীয় পাটি মনোনয়ন দিবে। তিনি বলেন, দলীয় সরকার এবং কেয়ার টেকার সরকার কেউই সুষ্ঠ নির্বাচন দিতে পারে না।অতীত তা প্রমাণ করেছে।তাই সুষ্ঠ নির্বাচন দিতে হলে একটি ফর্মুলায় আসতে হবে। এ বিষয়ে নেপালের নির্বাচন ব্যবস্থা অনুসরণ করেন তিনি ।সরকার দল আওয়ামীলীগ সংবিধানের বাহিরে এক পা লড়তে রাজি না।আর বিএনপি র্নিদলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না।কিন্তু অতীত ইতিহাস কেয়ার টেকার বা দলীয় সরকার নিয়ে বির্তক আছে। তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ সেক্টরের একি অবস্থা! ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ ।কিন্তু বিদ্যুৎ নেই। ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাই বিদ্যুৎ থাকে না।বিদ্যুৎ বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে এমপি সাব বিদ্যুৎ কই!বিদ্যুৎ এর এই অবস্থা কেন? তখন আমি বলি টুকরি দিয়ে বিদ্যুৎ বিক্রি ওয়ালীকে জিজ্ঞেস করুন। দ্রব্যমুল্যের যাতাকলে সাধারণ মানুষ আজ দিশেহারা। দ্রব্যমুল্যের কথা আসলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কথা বলে সরকার।কিন্তু আমার প্রশ্ন ডিম এবং পিঁয়াজ কি রাশিয়া – ইউক্রেন থেকে আসে?এসব ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি ।আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলাম সিন্ডিকেট বিষয়ে।কিন্তু বানিজ্য মন্ত্রী বলেন, সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব না।তাই আমি মনে করি এই মুর্হুতে বানিজ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। অর্থ পাচার সম্পর্কে সিংগাপুরের এক ব্যবসায়ীর প্রসঙ্গ টেনে বলেন,এই বেক্কেল মন্ত্রীকে আমি অনেক প্রশ্ন করেছিলাম ,কোন প্রশ্নের জবাব দেননি।কেন্দুয়া আটপাড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের কেন্দ্রীয় নেতা এমপি থাকার পরও দৃশ্য মূলক কোন উন্নয়ন নেই। তাই আপনাদের সকল সমস্যা সমাধানে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পাটির প্রার্থীকে ভোট দিবেন । কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির ত্রি- বার্ষিক সম্মেলনে গতকাল শনিবার কেন্দুয়া অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আব্দুল আউয়াল মাষ্টারের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাটির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো: জসিম উদ্দিন ভুইয়া।আরও বক্তব্য রাখেন, সাবেক এম,পি সালা উদ্দিন মুপ্তি।কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহম্মেদ ।কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান ও নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান সহ স্থানীয় নেতৃবৃন্দ । না জেলা জাতীয় পাটির সভাপতি এডভোকেট লিয়াকত আলীসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। পরে জাতীয় পাটির ত্রি বার্ষিক সম্মেলনে আব্দুল আউয়াল মাষ্টারকে পুনরায় সভাপতি ও আনোয়ার হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
















