সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে ভালুকায় মানববন্ধন
-
Reporter Name - Update Time : ১০:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- ৮৪ Time View

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা বাংলাদেশ প্রেসক্লাবের ভালুকা শাখার আয়োজনে শহিদ নাজিমুদ্দিন সড়ক সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ প্রেসক্লাবের ভালুকা শাখার সভাপতি হাবিবুর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মানিক খান, সহ সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক শিপন রানা সদস্য বুলবুল আহমেদ, মাহাবুল আলম কামরুল ইসলাম রফিকুল ইসলাম কাঞ্চন খালেকুজ্জামান জিএমসহ ভালুকা উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআই যৌথ অভিযানে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে।






















