সাঁথিয়ার মিয়াপুর স্কুল এন্ড কলেজে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন
-
Reporter Name - Update Time : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- ১৯১ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:- সাঁথিয়ায় মিয়াপুর হাজী জসীম উদ্দিন স্কুল এন্ড কলেজে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা ছাত্রশিবির নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মিয়াপুর স্কুল এন্ড কলেজের যে ঘটনা সম্পর্কে শিক্ষকরা যে তথ্য প্রচার করেছে তা সঠিক নয়। আমাদের কর্মীরা ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিতর ঘটনায় জড়িত নয়। যদি কেউ ছাত্র শিবিরের বিরুদ্ধে এধরনের অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে যেকোন শাস্তি মাথা পেতে নিবো। বরং এই ঘটনায় আমাদের শিবির কর্মী আব্দুল মজিদকে শিক্ষকরা নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। সে বর্তমানে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম ও সমাজ সেবা সম্পাদক শিখন মোল্লা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: সাফাতুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, আইন বিভাগের সেক্রেটারি রুহুল আমিন, পৌরসভা ছাত্র শিবিরের সেক্রেটারি নুর নবী, ক্ষেতুপারা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এঘটনায় সাঁথিয়া থানায় মামলা হয়েছে।
















