Hi

ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ার আতাইকুলা বাজারে ময়লা ফেলার ভ্যান প্রদান করলেন( ইউএনও) রিজু তামান্না

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮০ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:- পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বাজার কমিটিকে একটি ময়লা ফেলার ভ্যান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও বাজার কমিটির নেতাদের হাতে ময়লা ফেলানো ভ্যানটি হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। আশা করি, এ ভ্যান ব্যবহার করে বাজার এলাকায় নিয়মিত ময়লা অপসারণ করা হবে।” অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আলমগীর হোসেন সহ বাজার কমিটির সভাপতি-সম্পাদকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে বাজারের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

সাঁথিয়ার আতাইকুলা বাজারে ময়লা ফেলার ভ্যান প্রদান করলেন( ইউএনও) রিজু তামান্না

Update Time : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫