Hi

ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় অবৈধ ভাবে মাটি কাটা দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১০৮ Time View

 শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় উপজেলার সড়কের পাশের জমিতে পুকুর খনন করে মাটি বিক্রয়ের সময়ে মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। জানাযায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরপের সরকারি সড়কের পাশে একটি পুকুর খনন করে দীর্ঘ দিন ধরে মাটি বিক্রয় করছিল অসাধু মাটি ব্যবসায়ীরা। মঙ্গলবার(০১ জুলাই) সন্ধ্যায় ওই পুকুরে খননকৃত মাটির গাড়ীর সাথে মুখোমুখি দেখা হয় উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার। তিনি মাটি পরিবহনের গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানান, মাধপুর গ্রামের খোরশেদ আলী ছেলে মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলামের হয়ে তিনি মাটি বিক্রয় করছেন। উপজেলা নির্বাহী অফিসার চালককে নিয়ে স্বরপ মাটি খনননের স্থানে গেলে দেখতে পান প্রায় ৮/১০টি গাড়ীতে খননকৃত মাটি বিক্রয় করা হচ্ছে। এ কাজে দুটি ইস্কোভিটার ব্যবহার করে কাটা হচ্ছে মাটি। সরকারি বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)ধারা অনুযায়ী মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলাম অপরাধী হওয়ায় তাকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। আমি ইতিপূর্বে দুই বার উক্ত স্থানে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না পেয়ে ফিরে আসি। মঙ্গলবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছি। সরকারি নিয়ম সড়ক থেকে ১ কিলোমিটার দুরো পুকুর খনন করতে হবে। এ নিয়ম না মানায় সরকারি সড়কের পাশ থেকে মাটি কাটায় সড়ক হুমকীর মুখে রয়েছে। অবৈধ মাটি খননসহ সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

সাঁথিয়ায় অবৈধ ভাবে মাটি কাটা দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড

Update Time : ১০:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫