সংবাদ প্রকাশের পর অসুস্থ্য শরিফুলের পাশে দাড়ালেন ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু
-
Reporter Name - Update Time : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ৮৬ Time View

আল আমিন, ভালুকা (ময়মনসিংহ):
সড়ক দূর্ঘটনায় গুরতর আহত হয়ে দীর্ঘ ৪ বৎসর বিছানায় পড়েছিল শরিফুল। অর্থের অভাবে হচ্ছিল না উন্নত চিকিৎসা। ক্রমাগত যেন এগিয়ে যাচ্ছিল মৃত্যু নামক জীবনের শেষ অধ্যায়ের দিকে। আর্থিক সহযোগীতার বার্তা জানিয়ে সংবাদ প্রকাশ করা হয় ফাল্গুনী টিভিতে। এরপরই শরিফুলের চিকিৎসায় সহযোগীতার হাত বাড়িয়ে দেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু।
শরিফুলের এমন করুণ অবস্থা জেনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিরিচালা পূর্বপাড়া এলাকায় তার বাড়িতে ছুটে যান ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু। কথা বলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। বাংলাদেশ জাতীয়তবাদী দল ও তার নিজস্ব অর্থায়নে শরিফুলের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করা হবে বলে জানান তিনি। স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার স্বপ্ন হাতছানি দিয়ে ডাকছে শরিফুলকে। আনন্দের হাসি ফুটে উঠেছে তার মুখে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উসমান গণি মল্লিক মাখন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক, মতিউর রহমান মিল্টন, হবিরবাড়ী ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, আমিনুল ইসলাম খান বাশান, যুবদল নেতা মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
















