শেরপুরে ৯টি পরিবারকে ১৮লক্ষ টাকা সহায়তা দিল জামায়াত
-
Reporter Name - Update Time : ১২:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- ১৬৬ Time View

এনামুল হক, শেরপুরঃ শেরপুর সহ রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের ৯টি পরিবারকে মোট ১৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শেরপুর জেলা শহরের পৌর অডিটোরিয়ামে নগদ অর্থ বিতরণ ও প্রাধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. সামিউল হক ফারুকী। জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহবুব’র ভাই মাজহারুল ইসলাম মাসুদ, সৌরভ’র ফুফা মিন্টু মিয়া, সবুজ’র মামা কাউসার মাহমুদ সহ শহীদ পরিবারের স্বজনরা। এসময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য আনোয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল আওয়াল, আব্দুল কাদের, মাহফুজুল রহমান, মাওলানা নুরুল আমিন, ফারদিন হাসান হাসিব, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা নুরে আলম সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল হাকিম, মাহবুবর রহমান মিস্টার সহ জেলা জামায়াত ও অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













