শেরপুরে বিএনপি নেতা ও আইন কর্মকর্তাদের সংবর্ধনা
-
Reporter Name - Update Time : ১০:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- ১৪১ Time View

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা বিএনপির নতুন কমিটি ও নতুন আইন কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছেন জেলা আইনজীবী সমিতি। রবিবার ১লা ডিসেম্বর দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংবর্ধিত হয় শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ হজরত আলী, সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আওয়াল চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মান্নান, সরকারি প্রসিকিউটর (জিপি)খন্দকার মাহবুবুর আলম (রকিব), নারী ও শিশু আদালতের পিপি আশরান্নাহার রুবী প্রমুখ। শেরপুর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড.এ.এইচ.এম নূরে আমল হীরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবি সমিতির সভাপতি এড.সিরাজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে জেলা জজ জহিরল কবির, জেলা প্রশাসক তরফদার মাহমুদর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড সুলতান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া সহ বিচারক ও আইনজীবি গণ উপস্থিত ছিলেন।












