Hi

ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার দুই আসামি গ্ৰেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৪ Time View

 এনামুল হক, শেরপুরঃ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নামাপাড়া গ্রামের চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দী ইউনিয়নের চরখারচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া নামাপাড়া আ. সালামের ছেলে মো. রায়হান (৩০) ও একই গ্রামের সোহরাব আলীর ছেলে আ. সালাম (৫০)। আসামিরা সম্পর্কে বাবা ও ছেলে। জানা যায়, গত ২১ আগস্ট শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নামাপাড়া গ্রামের জনৈক আবু রায়হানের কন্যা নিখোঁজের দুইদিন পর ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে তার পরিবার। এ ঘটনায় প্রতিবেশী দুই সন্তানের জনক সাজ্জাদ হোসেনকে দায়ী করে তারা। পরে ২১ আগস্ট রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। এসময় সাজ্জাদকে ধারালো অস্ত্রের আঘাত সহ কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের মামা মুক্তার আলী সহ তিনজন আহত হয়। আহতদের ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিহত সাজ্জাদের স্ত্রী মোছা. নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই আসামিরা পলাতক ছিল। হত্যাকাণ্ডের ৯ দিনের মধ্যে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে। র্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্ৰেফতার গ্ৰেফতারকৃত আসামিদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার দুই আসামি গ্ৰেফতার

Update Time : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪