শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাচ্ছে নতুন বই
-
Reporter Name - Update Time : ০৮:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- ১৩৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদরে বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বই বিতরণ করা শুরু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) নগরীর নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের গুদাম থেকে বিভিন্ন ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বই তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।
এব্যাপারে মনিকা পারভীন জানান-ইতিমধ্যে আমরা বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বই পৌঁছে দিচ্ছি। আশা করছি আগামী ১ জানুয়ারি সারাদেশের মতো ময়মনসিংহ সদরেও জাঁকজমকপূর্ণভাবে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব পালন করতে পারব।
তিনি আরও জানান-১ জানুয়ারি যাতে নির্বিঘ্নে এসব বই ছাত্র ছাত্রীদের হাতে বিতরণ করা যায় এ জন্য ডিসেম্বরের শুরু থেকেই উপজেলা শিক্ষা অফিস বই বিতরণ কার্যক্রম শুরু করে। বিদ্যায়লের শিক্ষকরা নতুন বই বিতরণের জন্য বেশি সময় পাচ্ছেন। ফলে শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রম সহজ হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান ময়মনসিংহ সদর জেলায় ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের যে চাহিদা দেয়া হয়েছিল তা বেশীরভাগ বই ইতিমধ্যে স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। আগেভাগেই বিদ্যালয়গুলোতে বই পৌঁছে যাওয়ার কারণে শিক্ষার্থীদের জন্য বই প্রস্তুত করা এবং সারা বছরের পাঠ পরিকল্পনা প্রস্তুত করা সম্ভব হবে বলেও মনের করেন শিক্ষা বিভাগের সংশ্লিষ্টরা।























