শাজাহানপুরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
-
Reporter Name - Update Time : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- ১৬৩ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আবুল হোসেন (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাফুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়মাইল হাট কাঁচা বাজার থেকে বের হয়ে আবুল হোসেন পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পারাপার হচ্ছিলেন। ওই সময় ঢাকা থেকে বগুড়াগামী ট্রাকের চাপায় ঘটানাস্থলে মৃত্যু হয় তার।
পরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা নিহত লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













