শিরোনামঃ
শাজাহানপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়ির রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা
-
Reporter Name - Update Time : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- ২২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আছালত জামান এর বাড়ির পাশে রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিবেশি মৃত আব্দুস ছাত্তার এর ২ছেলে মোঃ সাইদুর রহমান(৫০) ও মোঃ আবু তালেব(৬০)। এই দুই ভাই অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যকে প্রায় একঘরে করে ফেলেছেন। সোমবার(১২জুন) সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন বহিরাগত সন্ত্রাসী নিয়ে অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যকে হুমকিও দিয়েছেন। এই ঘটনায় ওই সেনা সদস্য থানায় সাধারণ ডায়েরী করেছেন।
এদিকে অবসরপ্রাপ্ত ওই সেনাসদস্যর অভিযোগের ভিত্তিতে ভবন নির্মানের অনুমোদিত নকশা চেয়ে গত ৭জুন ওই দুই ভাইকে চিঠি দিয়েছেন বগুড়া ক্যান্টনমেন্ট এক্সিকউটিভ অফিসার।
অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই ভাই। ক্যান্টনমেন্ট এক্সিকউটিভ অফিসার কর্তৃক দেয়া কোন চিঠি তাঁরা পাননি বলে দাবি করেছেন।
Tag :
শাহজাতপুর















