র্যাব -৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদ সহ গ্রেফতার-৪
-
Reporter Name - Update Time : ০২:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- ১৮৭ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ জনকে গ্রেফতার করেছেন র্যাব-৫। এসময় ২১৯০ লিটার চোলাইমদ ও চোলাইমদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। গতকাল বিকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা গ্রামে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, সদর উপজেলার আজিরা বৈঠা একালার মৃত বুধুয়ার ছেলে শ্রী রাবন (৪০) নামোশংকরবাটী ডিহীপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে মোঃ মোখলেছুর রহমান (৫২) হোসেনডাঙ্গা একালার মৃত নুরখোস আলীর ছেলে মোঃ দুলাল (৩০) বিদিরপুর এলাকার মোঃ দাউদ আলীর ছেলে মোঃ মেসবাউল বাবু (২৫)। আজ সকালে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক পেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব। র্যাব জানায়, তারা দীর্ঘ দিন ধরে চোলাইমদ প্রস্তুত করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।














