মেধাবী, সৎ এবং যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে -ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য
-
Reporter Name - Update Time : ০৩:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- ২০৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্ধস্তন কর্মকর্তা ও কর্মচারিদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা -২০২২ উপলক্ষে পরীক্ষা কমিটিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের জন্য ব্রিফিং প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম মহোদয়।
রেঞ্জ ডিআইজি মহোদয় উনার বক্তব্যে বলেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ, পদোন্নতি এবং বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হলে মেধাবী, সৎ এবং যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিঃ ডিআইজি (প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ এনামুল কবির, অতিঃ ডিআইজি (ক্রাইম এন্ড অপস্ ) জনাব আবিদা সুলতানা, বিপিএম,পিপিএম, জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগন।






















