Hi

ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় গভীর নলকূপের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে আহত ড্রেনম্যানের মৃত্যুর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় গভীর নলকূপের সেচভাড়ার বকেয়া ১ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে আহত ড্রেনম্যান রমজান আলী (৬০) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে বুধবার তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত রমজান আলী (৭০) উপজেলার গনেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে । তিনি সৈয়দপুর মৌজায় স্থাপিত একটি গভীর নলকূপে ড্রেনম্যানের কাজ করতেন। বোরো ধানের জমির সেচভাড়ার বকেয়া ১ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে
কৃষক খাইরুল ইসলাম ও তার লোকজন গত শনিবার বিকেলে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ড্রেনম্যান রমজান আলীকে গুরুত্বর জখম করে।

এরপর তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি ।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক কাজী বলেন, ড্রেনম্যান রমজান আলী নিহতের ঘটনায় তার ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় খাইরুল ইসলামসহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫জনকে আসামি করা হয়েছে। ওসি আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

মান্দায় গভীর নলকূপের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে আহত ড্রেনম্যানের মৃত্যুর অভিযোগ

Update Time : ০৯:৩৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪