মাঠ পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য জাপার নেতা মাহফিজুর রহমান বাবুল এর আহবায়ন
-
Reporter Name - Update Time : ০৯:৪৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- ১৮৫ Time View

মোঃ আকাশ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ-
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীকে মাঠে কাজ করার নির্দেশ দিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, বলেন-উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে জাতীয় পার্টির উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে,এবং সকল কমিটি গঠন করে ইউনিয়ন ও উপজেলা জাতীয় পার্টির সম্মেলন করার মধ্য দিয়ে দলকে আরো বেশি শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন দেশের রাজনীতি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে তাই আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকা।
এছাড়া তিনি আরো বলেন, দেশের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপি রাজনীতি নামে অরাজকতা সৃষ্টি করে ফেলছে,তাই দেশের মানুষ একটা আতঙ্কের মধ্যে বসবাস করছে।।এখান থেকেই সাধারণ মানুষ মুক্তি চায়। একমাত্র জাতীয় পার্টিই পারে দেশের মানুষকে নিরাপদে রাখতে।তাই দেশ, জনগণের জানমালের নিরাপত্তার জন্য ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনটি জাপার চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরকে উপহার হিসেবে দিতে চাই।। এর জন্য আমার দরকার আপনাদের ভালোবাসা ও সাপোর্ট। জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অমর হোক।
সবশেষে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া ও প্রার্থনা করে।






















