ময়মনসিংহে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা
-
Reporter Name - Update Time : ০৪:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- ২২৪ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ: ময়মনসিংহে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাকের পার্টির প্রার্থী বাচাই ও নির্বাচনী কাউন্সিল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ মহানগর জাকের পার্টি কর্তৃক আয়োজিত ময়মনসিংহ ০৪ সদর সংসদীয় আসনে জাকের পার্টির নির্বাচনীয় কাউন্সিল মতবিনিময় সভা ও প্রার্থী বাঁচাই জাকের পার্টির মহানগর সভাপতি ইলিয়াস কাঞ্চন কামরুল ইসলাম এর সভাপতিত্বে ৪ অক্টোবর বুধবার ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে প্রার্থী বাঁচাই করা হয়। মোট ০৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন- ১ মহানগর সভাপতি ইলিয়াস কাঞ্চন কামরুল পেয়েছেন ৪৬ ভোট ০২ কৃষক ফ্রন্টের সাবেক যুগ্ম মহাসচিব আফজাল আলী হিরন পেয়েছেন ০৫ ভোট, ০৩ জেলা মহিলা ফ্রন্টের সভাপতি মোছাঃ শিরিনা বেগম পেয়েছেন ১২ভোট ০৪ জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামাল উদ্দিন লিটন পেয়েছেন ৩৪ ভোট, ১২ ভোট বেশী পেয়ে
মহানগর সভাপতি ইলিয়াস কাঞ্চন কামরুল বিজয়ী হয়েছেন। ময়মনসিংহ সদর ০৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জাকের পার্টি প্রতিক গোলাপ ফুল মার্কার প্রার্থী মনোনীত হয়েছেন তিনি।
নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা প্রার্থী বাঁচাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির মহা সচিব জনাব মোঃ শামীম হায়দার,
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম সাঈফি, জাকের পার্টির তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি কাওসার আহমেদ চাঁদপুরি, মৎস্য জীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাস্তহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আবুল কাসেম, জাকের পার্টির সাবেক কৃষক ফ্রন্টের যুগ্ম মহাসচিব আফজাল আলী হিরন, জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহিদুল্লাহ খান, ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ কামাল উদ্দিন লিটন, জাকের পার্টির ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মাসুদ, জাকের পার্টি যুবফ্রন্টের ময়মনসিংহ পূর্ব জেলা সভাপতি মোঃ আবুল হোসেন। জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট ময়মনসিংহ জেলা পশ্চিম এর সভাপতি মোঃ নূরে আলম।



























