Hi

ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা চলাকালীন ওএমআর শিট পূরণের অভিযোগে দুই শিক্ষক আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১১১ Time View

 গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ওএমআর শিট পূরণ করার অভিযোগে ২ শিক্ষক আটক হয়েছে। তাদেরকে সাময়িক বহিষ্কার করে থানায় নিয়মতিম মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, আটককৃত শিক্ষক ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ জয়নাল আবেদীন খোকা ও গণিতের প্রভাষক মোঃ হাবিবুর রহমান। গত ১৩-৭-২৫ রোজ রবিবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার চলাকালীন সময়ে অফিস কক্ষে পরীক্ষা চলমান অবস্থায় হল সুপার ও পরীক্ষার কমিটির সদস্য থাকা অবস্থায় পরীক্ষার্থীর ওএম আর শীট পুরণ করে দেওয়ায় তাদেরকে আটক করা হলো। পরীক্ষার দায়িত্ব অবহেলার কারণে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেন আলী চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার বরাবর তাদেরকে সকল ধরনের কার্যাবলী থেকে অব্যাহতি ও বিভাগীয় নিয়মিত মামলা রুজু করার জন্য এবং পাবলিক পরীক্ষার সমূহ (অপরাধ) আইন ১৯৮০(ধারা ৮) মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। খবরের সততা নিশ্চিত করে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হুসাইন জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারলাম দুইজন শিক্ষক কক্ষে বসে ও এম আর শীট পূরণ করেছে এবং তারা দুজনই স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। কেন্দ্র সচিবকে বিধিমোতাবেক প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ করা হয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, দুইজন শিক্ষককে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা চলাকালীন ওএমআর শিট পূরণের অভিযোগে দুই শিক্ষক আটক

Update Time : ০৮:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫