ময়মনসিংহের ভালুকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
-
Reporter Name - Update Time : ০১:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- ২১৩ Time View

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোস্তাফিজার রহমান,
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জনাব মো: এরশাদুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনাব আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার (ভূমি), জনাবা সোমাইয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনাব রফিকুল ইসলাম পিন্টু, প্রমুখ ।
এসময় ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৫ জন ছাত্র-ছাত্রী কে বাইসাইকেল বিতরণ করা হয়।
এর আগে ভালুকা মডেল থানা ও উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ।
















