ময়মনসিংহের জেলার মানবিক পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁইয়ার ভালুকা মডেল থানা পরিদর্শন
-
Reporter Name - Update Time : ০৫:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- ১৯৩ Time View

শিপন রানা(ভালুকা,ময়মনসিংহ):
০৪ জুন ময়মনসিংহ জেলার মানবিক ও সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া ভালুকা মডেল থানা পরিদর্শন করেন। এ সময় তিনি ভালুকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন গফরগাও সার্কেল এর সহকারী পুলিশ সুপার মাহফুজা আক্তার ত্রিশাল সার্কেল এর সহকারী পুলিশ সুপার জনাব প্রবীর ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।পরিদর্শনকালে তিনি থানা চত্বরে বৃক্ষ রোপনের কর্মসূচি হিসেবে একটি ফলজ গাছের চারা রোপন করেন। এছাড়া তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে থানা এলাকা অপরাধমুক্ত রাখতে ও নাগরিকদের জান মালের নিরাপত্তা বিধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপারের ভালুকা জেলা আগমন উপলক্ষে সকলের মাঝে উৎসাহ বিরাজ করছে। সাধারণ মানুষের ধারণা তার ভালুকা থানা পরিদর্শনের ফলে আইনশৃঙ্খলা ভুলটি আরো উন্নতি হবে।























