শিরোনামঃ
মধুপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৪:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- ১৫১ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খানের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান। সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্হিত থেকে আলোচনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ
সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। উক্ত অবহিতকরণ সভায় আলোকদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।l
Tag :
সভা
জনপ্রিয়























