মধুপুরে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু
-
Reporter Name - Update Time : ০১:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- ১৩৫ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের শ্রিরামবাড়ী ঘোনাপাড়া এলাকায় হোসনেয়ারা (২৬) নামে একগৃহবধুর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। হোসনেয়ারা শ্রিরামবাড়ী ঘোনাপাড়া গ্রামের মৃত হানিফ আলীর ছেলে আরনিছুর রহমানের স্ত্রী। জানা যায় আরনিছুর ৫/৬ মাস পুর্বে পার্শবর্তী কুড়িবাড়ী গ্রামের হোসেন আলীর মেয়ে হোসনেয়ারাকে ভালবেসে বিবাহ করে। বিবাহের পর হতে স্বামী স্ত্রী দুজনেই ঢাকায় বাসা নিয়ে ভাড়া থাকত। স্ত্রী হোসনেয়ারা একটি পোশাক কারখানায় কাজ করত এবং স্বামী আরনিছুর রাজমিস্তির কাজ করত। গতকাল মঙ্গলবার তারা ঈদের ছুটিতে বাড়ী আসে। হোসনেয়ারার স্বামী আরনিছুর জানান গতকাল মঙ্গলবার তারা ঈদের ছুটিতে বাড়ী এসেছে আজই আবার সে ঢাকার যেতে চাচ্ছে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই সে দুপুরে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে নিজেই ঘর থেকে লাশ বের করেছে বলেও জানান। এদিকে হোসনেয়ারার মা ও পরিবারের লোকজন বলছে হোসনেয়ারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাই। তাকে মেরে ফেলা হয়েছে। জনৈক এক মহিলা জানান আমরা খবর পেয়ে আরনিছুরদের বাড়ীতে যাই গিয়ে দেখি মৃত হোসনেয়ারাকে উঠানের একটা ছোট চৌকিতে শুয়ে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনা স্হলে পুলিশ যায়নি। এলাকার সাবেক ইউপি সদস্য মোতালেব জানান পুলিশকে সংবাদ দেয়া হয়েছে এখন পর্যন্ত এসে পৌছায়নি। মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান এর সহিত কথা বললে তিনি জানান, সংবাদ পেয়েছি ঘটনাস্হলে পুলিশ যাচ্ছে। সুরতহাল রেকর্ড করে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।























