Hi

ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ২০০ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ১২৪ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১জুন) দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য জেলা প্রশাসকের নির্দেশে হবিরবাড়ি মৌজার ১৫০ নম্বর দাগে সরকারী খাস খতিয়ান ভূক্ত ২০ একর জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা। দীর্ঘ দিন ধরে ওই জমি স্থানীয় ভূমি খেকো ও দালালরা দখল করে রেখেছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় খাস জমি খোঁজা হচ্ছিলো। উপজেলা সদরের আশপাশে এতো বেশি পরিমাণ খাস জমি না থাকায় উপজেলার হবিরবাড়ি মৌাজার ১৫০ নম্বর দাগে ওই জমির  সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ভূমি খেকো ও দালাল তাদের লোকজন দিয়ে ওই খাস জমি দখলের পর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলো। ঘটনার দিন শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসানের নেতৃত্বে মডেল থানা পুলিশের সহযোগিতায় ১৯ টি অবৈধ স্থাপনা (ঘর) অপসারণ করে ৬৬ বিঘা জমি উদ্ধার করেন এবং ওই উদ্ধারকৃত জমিতে লাল নিশান স্থাপন করে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান জানান, অভিযান করে ২০০ কোটি টাকা মূল্যের ২০ একর সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। সরকারী ভূমি রক্ষার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

ভালুকায় ২০০ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার

Update Time : ১১:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪