Hi

ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে বাণিজ্যের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ১৫০ Time View

বিশেষ প্রতিনিধি:

ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রবিউল আলম খোকনের বিরুদ্ধে কমিটি দেওয়ার কথা বলে অর্থ বিনিময়ের অভিযোগ পাওয়া উঠেছে।

টাকা বিনিময়ের এমন একটি অডিও কথোপকথন ভাইরাল হয়েছে।

জানা যায়, ৬নং চামিয়াদী ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্য অনিয়মের অভিযোগ এনে উথুরা ইউনিয়নের ৬নং চামিয়াদী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মো. সহুমদ্দিন স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, ইউনিয়ন কমিটির সভাপতি রবিউল আলম খোকন আমাকে ওয়ার্ড কমিটির সভাপতি করবেন বলে আমার কাছ থেকে ১০,০০০ হাজার টাকা নিয়েছে। এখন আমাকে কমিটিও দেয় না, টাকাও ফেরত দেয় না।

আমি বিষয়টি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদককে জানিয়েছি।
এ বিষয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল বলেন, ‘ভূক্তভোগী আমাকে জানিয়েছেন, আমি আমার উপজেলা কমিটিকে জানিয়েছি। এখন উপজেলা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। ‘

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী জানান, ‘উথুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল আলম খোকনের বিরুদ্ধে কমিটির বিনিময়ে টাকা লেনদেনের একটি অভিযোগ পেয়েছি।তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।আগামী ৩কার্য দিবসের মধ্যে উপজেলা দপ্তর সম্পাদক বরাবর কেন আপনার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সংযোজন ব্যাখা দেওয়ার জন্য।

তদন্ত করে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ‘

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধোবাউড়ায় শ্রমিকদের জিম্মি করে বাস চলাচল বন্ধের অভিযোগ

ভালুকায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে বাণিজ্যের অভিযোগ

Update Time : ০৬:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩