Hi

ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় স্কুলের জমি দখল করে কোচিং সেন্টার নির্মান

  • Reporter Name
  • Update Time : ০২:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ১৬৯ Time View

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে মেধা বিকাশ নামে কোচিং সেন্টার গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা:তানিয়া সুলতানা রেখা স্কুলের জমিতে কোচিং সেন্টার গড়ে তুলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক শিক্ষার্থী বলেন,আমি স্কুলের প্রাক্তন ছাত্র। পড়াশোনার সুবাদে সকল স্যার মেডামদের সাথে ভাল সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে স্যার মেডামদের সাথে ভাল সম্পর্ক আছে।আমার জানামতে,স্কুলের জমিতে মেধা বিকাশ কোচিং সেন্টার গড়ে উঠেছে।আমি সিউর,তদন্ত করলে দেখতে পাবেন,ওই কোচিংয়ে বিভিন্ন অনৈতিক কার্যক্রম,ছেলে মেয়ে অনৈতিক মেলামেশা,বিকাল বেলা আড্ডা,মাদক সেবন চলে। আমাদের সকলের দাবি, কোচিং সেন্টারের উপরে সুষ্ঠু তদন্ত হউক,কোচিং টা বন্ধ করা হউক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন,ঘটনা সত্য,এগুলোর মধ্য আমরা যেতে চাই না। আপনারা শুনেই ফোন দিয়েছেন বুঝতে পেরেছি।

এ ব্যাপারে তানিয়া সুলতানা রেখা মুঠোফোনে বলেন,মেধাবিকাশ কোচিং সেন্টার স্কুলের জমিতে না তো,আর এটা আমি আগে চালাতাম যখন আমার চাকুরির বেতন ছিলো না,আর এটা মূলত কিন্টারগার্ডেন ছিলো,কিন্টারগার্ডেন আর কোচিং একসাথে। এখন ত আমার বেতন হয়ে গেছে,এখন আর আমি ওটার সাথে জড়িত না। আর ওই যায়গাটা আমার দাদার। আর ওটা আমার বাপ চাচার সম্পত্তি,স্কুলের নামে লিখে দেয়া না।টানের যায়গা যেটুকু আছে সব টুকুই আমাদের নিজস্ব সম্পত্তি। আর নিচের যায়গা যেটুকু স্কুল ওটা আমাদের
লিখে দেয়া সম্পত্তি। আর টানের যায়গায় যেটুকু স্কুলের ভবন সে টুকু লিখে দেয়া না,ওটা আমার দাদার যায়গা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঠোফোনে জানান,মেধাসিড়ি নামে কোন কোচিং সেন্টার নাই,তবে জেনে দেখি।

উপজেলা শিক্ষা অফিসার বলেন,সার্ভেয়ার সহ জমি আমরা মেপেছি,এখানে আলাদা কোন ঘর কিংবা কোচিং সেন্টার নাই। আমরা জমিটা মেপে দেখলাম কতটা আছে,এখানে কোন অবৈধ স্থাপনা নাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় স্কুলের জমি দখল করে কোচিং সেন্টার নির্মান

Update Time : ০২:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪