ভালুকায় সাবেক ইউপি মেম্বার আব্দুল মালেকের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ
-
Reporter Name - Update Time : ০৭:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ১০৮ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চামিয়াদী বাজারের পূর্ব পাশে এলজিইডি রাস্তার দুপাশে প্রায় দুই থেকে আড়াই দশক আগে বৃক্ষরোপণ করা হয়। প্রশিখা মানবিক সংস্থার উদ্যোগে এলাকার সাতটি সমিতির প্রায় ২০০ জন সদস্যের নিজস্ব তহবিলের মাধ্যমে এসব গাছ রোপণ করা হয়। চুক্তি অনুযায়ী— গাছের মালিকানার ২০% ইউনিয়ন পরিষদের, ২০% প্রশিখা সংস্থার এবং ৬০% স্থানীয় সমিতির সদস্যদের। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আনুষ্ঠানিক চুক্তিও সম্পাদিত হয়। কিন্তু সম্প্রতি চামিয়াদী গ্রামের সাবেক মেম্বার আব্দুল মালেক কাউকে কিছু না জানিয়ে নিজেদের মালিক দাবি করে গাছ কাটতে শুরু করেন। স্থানীয় সদস্যরা বিষয়টি জানতে পেরে বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে সরজমিনে তদন্তে পাঠান। কিন্তু তদন্তকালেও আব্দুল মালেক পক্ষের লোকজন আপত্তিকর আচরণ করে এবং গাছ কাটা অব্যাহত রাখে। সমিতির সদস্যদের আশঙ্কা— এসব গাছ মালেক মেম্বারের নিজের অবৈধ স’মিলে চিড়িয়ে বিক্রি করে দেওয়া হতে পারে। এতে সরকারের অংশ, প্রশিখা সংস্থার অংশ এবং সমিতির সদস্যদের ন্যায্য প্রাপ্য বঞ্চিত হওয়ার শঙ্কা দেখা দিবে। এলাকাবাসীর অভিযোগ, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে দলীয় নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষকে হয়রানীমূলক বিচার-শালিসের নামে ভোগান্তিতে ফেলছেন। তারা বলেন, “মালেক মেম্বার দুর্নীতিবাজ, অসাধু, বনখেকো ও স্বার্থলোভী অসামাজিক। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা, ইকবাল হোসোন বলেন নিষেধ করার পরেও এলজিইডি রাস্তার সরকারি গাছ কাটার অপরাধে সাবেক মেম্বার মালেকের বিরুদ্ধে আইনিয়া প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
















