ভালুকায় সড়ক পরিবহন শ্রমিকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
আকাশ আহমেদ - Update Time : ০৪:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- ১৫৯ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করা আলহাজ্ব গোলাম মোস্তফাকে বিজয়ী করার লক্ষে ৮ মে বুধবার সন্ধায় ভালুকা পৌরসভার ৩ নং ওয়ার্ড মুচারভিটা নামক স্থানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভালুকা উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন পাঠান, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদেকুর রহমান তালুকদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার দপ্তর সম্পাদক পবিত্র সরকার, আনোয়ার হোসেন বাছেদ, সুরেল সাংমা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুল হক প্রমূখ।
















