ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৭
-
Reporter Name - Update Time : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- ২২২ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: থামছেনা সড়ক দুর্ঘটনা ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভাগড়াপাড়া এলাকায় প্রেট্রোল পাম্পের সামনে মিনি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ যাত্রী আহত হয়েছে।

জানা যায়, ৩০ আগষ্ট বিকালে ঢাকা-ময়মরসিংহ মহাসড়কের ভাগড়াপাড়া নামক স্থানে ওলটো পথে আসা একটি অজ্ঞাত মিনি ট্রাক যাত্রীবাহী সিএনজিতে মুখোমুখি ধাক্কা দেয় এতে
ময়মনসিংহ সদর বাবুখালী গ্রামের আব্দুর সালামের ছেলে হাফিজুল (৩৫, মাজাহার ইসলাম (২৫), নেত্রকোনা সন্নাশীপাড়া গ্রামের এরশাদ মিয়া (৩০) একই গ্রামের জরিনা খাতুন (৬০), নান্দাইল সদর আবুল কাশেম এর ছেলে আনারুল ইসলাম (২২), নেত্রকোনা বারহাট্রা বাউশি গ্রামের আব্দুল মোমেন এর শিশু কন্যা জান্নাতুল মাওয়া (৪) ও একই গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মোমেন (২৭)

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়াই শিশুসহ তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেছেন।






















