শিরোনামঃ
ভালুকায় শ্রমিকদলের উদ্যোগে উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে লিফলেট বিতরণ
-
Reporter Name - Update Time : ০১:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- ১৫৬ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধি:-
ময়মনসিংহের ভালুকায় ৫ ই জুন উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জন করতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ভালুকা উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিকদলের উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ ,সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,পৌর শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,সোমবার বিকেলে ভালুকা পাঁচরাস্তায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। লিফলেট বিতরণ শেষে বলেন আমরা জনসাধারণকে বলব ঐক্যবদ্ধ হয়ে ৫ই জুন নির্বাচন বর্জন করুন। কেউ ৫ই জুন ভোট কেন্দ্রে যাবেন না। আপনি নিজেও যাবেন না, অন্যকেও যেতে বারণ করুন। এসময় উপস্থিত ছিলেন,ভালুকা শ্রমিকদল ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ।
Tag :
ভালুকা















