ভালুকায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন এম এ ওয়াহেদ
-
Reporter Name - Update Time : ০৫:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- ১৫০ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ভালুকায় বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক ও গণসংযোগ সহ সরকারের উন্নয়ন মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ১২ই জুন সোমবার বিকেলে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ময়মনসিংহ ১১ (ভালুকা) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী,আলহাজ্ব এম.এ ওয়াহেদের উদ্যােগে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ। এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেনে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আইয়ূব খান, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক, মোঃ ফজলুল হক মনি,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান,ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার,সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,আওয়ামীলীগ নেতা নূরে আলম জিকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী,বর্তামান সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন,সহ-সভাপতি আল ইমরান সরকার, উপজেলা শ্রমিকলীগের সদস্য মোঃ শাহ আলম, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাসান পারভেজ, উথুরা ইউনিয়ন শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান,প্রমুখ সহ স্থানীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা, মোঃ রিয়াজ উদ্দিন।



























