শিরোনামঃ
ভালুকায় শেখ ফজলে শামস পরশের জন্মদিন পালিত
-
Reporter Name - Update Time : ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- ১৪৩ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ
ভালুকায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেলের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যাক্তিগত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ১৯৭১ সালের নিহত সকল শহীদ এবং শেখ ফজলে শামস পরশের পিতা শেখ ফজলুল হক মণি ও মা আরজু মণির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Tag :
ভালুকা
















