ভালুকায় মুক্তিযোদ্ধা সন্তানকে হয়রানীর অভিযোগ
-
Reporter Name - Update Time : ০৩:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- ১৭৩ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় এক মুক্তিযোদ্ধা সন্তান ও সাবেক যুবলীগ নেতাকে বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ করেছেন মনিরুজ্জামান মনির।
জানা যায় , উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির উপজেলার পাড়াগাঁও মৌজায় এনডিই কোম্পানির জমি ক্রয় করে দেন। ওই জমির পাশে সফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি ৩১ শতক জমি আমাদের নিকট বিক্রয়ের জন্য ২২ লক্ষ টাকা বায়না নেন। কিন্তু সে জমি রেজিস্টি করে না দিয়ে জেলা প্রশাসক, বন বিভাগ ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে যাচ্ছে। এমন কি মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে।
তিনি শুক্রবার বিকালে বলেন, শফিকুল ইসলাম এর দাদা বাংলাদেশের একজন তালিকা ভুক্ত রাজাকার । শফিকুল ইসলাম,নূর মোহাম্মদ সিদ্দিকি (টিপু), আমির হোসেন , নাঈম সরকার ও আব্দুর রউফসহ সঙ্গবদ্ধ একটি চক্র আমার নিকট দুই কোটি টাকা চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা না দেওয়াতে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করে যাচ্ছেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও রাজাকার পরিবার সদস্যদের কাছে হয়রানির স্বীকার হয়ে যাচ্ছি।






















