শিরোনামঃ
ভালুকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে এক জনের মৃত্যু
-
Reporter Name - Update Time : ০২:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- ২৮৪ Time View

আবু ইউসুফ ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ লতিফ (৪২) নামে এক কৃষক মারা গেছেন।
বুধবার (১০ মে) সকাল ১০ টার সময় উপজলের উথুরা ইউনিয়নরে খোলাবাড়ী সাহা পাড়া এলাকায় এই দুর্ঘটনা টি ঘটে।
মৃত লতিফ স্থানীয় কৃষক আঃ মজিদের ছেলে।
সরজমিনে গিয়ে জানাযায়, আঃ লতিফ সকাল ১০ টার সময় চাচাত ভাই এর বাড়ীর মাছ ধরতে যান।
মৃত আঃ লতিফের ভাতিজি উম্মে কুলছুম বলেন, আমাদের বাড়ী থেকে বিদ্যুৎ লাইন নিয়ে মান্দার পানি নিষ্কাশনে জন্য জল মটর স্থাপন করার সময় এ দুর্ঘটনা টি ঘটে। ঘটনাস্থলইে মারা যান আঃ লতিফ।














