শিরোনামঃ
ভালুকায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- ২১৫ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা স্লোগানে ময়মনসিংহের ভালুকায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা কর্মকর্তা জাহিদা ফেরদৌসী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, ইসলামী ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার আবু নছর মো: মাহফুজুল হক, জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তো তাসলিমা আক্তার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া,উপজেলা সমবায় কর্মকর্তা অপরুপা মালাকার, এনজিও প্রতিনিধি জুবাইদা জেরিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Tag :
মা দিবস
















