ভালুকায় বাঁধ ভেঙ্গে মৎস্য খামারের ব্যাপক ক্ষতি ঋনের চাপে খামারী দিশেহারা
-
Reporter Name - Update Time : ০৫:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- ১৫৯ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ভালুকায় টানা বর্ষণে বাঁধ ভেঙ্গে সরকার ট্রেডার্স নামে একটি মৎস্য খামারে মাছ চলে ভেসে যাওয়ায় ঋনের চাপে দিশেহারা খামার মালিক।
জানাযায়, টানা বর্ষণে উপজেলার ১১নং রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামে আঃ আওয়াল তার বাড়ীর প¦ার্শে বরিল বিল ও নয়ানগুনের ঘোপ নামে দুটি বিলে প্রায় ৫ একর জমি লিজ নিয়ে প্রায় দেড় যুগ যাবত মাছ চাষ করে আসছেন । দুইদিনের টানা বর্ষণে বাঁধ ভেঙ্গে প্রায় ২০ লাখ টাকার মাছ ভেসে যায়।
আঃ আওয়াল জানান, আমার মাছের খামারের উপর ১৫ লাখ টাকা ব্যাংক ঋন রয়েছে এবং মাছের খাদ্যর টাকা বাকী রয়েছে । আমার খামার প্রায় ২০লক্ষ টাকার মাছ ছিল দুইদিনের টানা বর্ষণে সব মাছ ভেসে গেছে আমি এ ঋন কিভাবে শোধ করব। আমি সরকারে সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য গত ৫ও ৬ অক্টোবর সারা দেশে দুইদিনের টানা বর্ষণে ভালুকা উপজেলার শতাধীক মৎস খামারির ব্যাপক ক্ষতি সাধন হয়।















