Hi

ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বহিস্কৃত নেতার বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩২ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পক্ষে থেকে ভালুকা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টায় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় এই এজাহার দায়ের করেন । এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সকলকে বার বার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসকল অপকর্মের সঙ্গে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিহমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘নেতাকর্মীদের ১৫ বছরের আত্মত্যাগ ও কমিটমেন্ট কিছু ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমানসহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন।
উল্লেখ্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে গত ১ সেপ্টেম্বর বিএনপির সদস্যপদ থেথে তাকে বহিষ্কার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহের ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

ভালুকায় বহিস্কৃত নেতার বিরুদ্ধে মামলা

Update Time : ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪