ভালুকায় প্রতিবেশীর হামলায় অন্তঃসত্ত্বা নারী আহত,স্বামীকে মেরে ফেলার হুমকিতে থানায় অভিযোগ
-
Reporter Name - Update Time : ০৩:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- ১৫৯ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ভালুকার কাতলামারিতে প্রতিবেশীর হামলায় অন্তঃসত্ত্বা নারী আহত,স্বামীকে মেরে ফেলার হুমকি প্রদান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ভালুকা থানায় অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি বাসিন্দা মোঃ সুজন মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাঃ সিমা আক্তারকে মারধরের অভিযোগে ১।মোঃ সেলিম মিয়া,(৩৫) ২।সিমা আক্তার (২৮) ৩। খাদিজা আক্তার (২৮) ৪। মোছাঃ হালিমা আক্তার (৫০) এর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এ ঘটনায় স্বামী মোঃ সুজন মিয়া জানান,আমার প্রতিপক্ষরা খুবই খারাপ প্রকৃতির লোক।তারা অনেক দিন যাবৎ পারিবারিক বিষয় নিয়ে আমাদের সাথে ঝগড়া করে আস ছিলো।তারা ইতি পূর্বে ও আমার স্ত্রী সিমাকে মারধর করে।পরে স্থানীয় ভাবে বিচার চেয়েও কোন বিচার পাইনি।ঘটনার দিন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তারা পূর্ব শত্রুতার জেরে আমার বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে আমার স্ত্রী এর প্রতিবাদ করলে সকল বিবাদীগন অন্তসত্বা স্ত্রী সীমাকে এলোপাথারী ভাবে কিল,ঘুষি,লাথি মারে শরীরের বিভিন্ন স্থানে বেদনা দায়ক জখম করে এবং অন্তসত্বা থাকায় পেটে প্রচুর আঘাত পায়।তাতে রক্ত পাত শুরু হয়।তখন আমার স্ত্রীর ডাক- চিৎকারে আমি সহ আস-পাশের লোকজন গিয়ে আমার স্ত্রীকে রক্ষা করি।পরে বিবাদীগন আমাকে মারতে না পেরে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলার দিয়ে হয়রানী করবে বলে জানায়।পরে আমি আমার স্ত্রীর অবস্থা আশংকা জনক দেখে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।আমার স্ত্রী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে আসংস্কা জনক অবস্থায় আছে। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।













