Hi

ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় নাতির লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধার, আটক-৩

  • Reporter Name
  • Update Time : ১১:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ২০৫ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে নাতির হাতে জুলেখা খাতুন (৭০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (০৪ মে) সন্ধ্যায় রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত শামছুল হক খান সাঈদ মাস্টারের স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই ঘটনায় নিহতের পুত্রবধু সেলিনা আক্তার (৪৫), নাতি আশিক (২৬) ও আশিকের স্ত্রী চাঁদনীকে (২০) আটক করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জুলেখা খাতুনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার পুত্রবধূ সেলিনা আক্তারের বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত শনিবার সন্ধ্যায় জুলেখা খাতুনের সাথে পুত্রবধু সেলিনার ঝগড়া হয়। একপর্যায়ে সেলিনা খাতুনের ছেলে আশিক ও আশিকের স্ত্রী চাঁদনী ওই ঝগড়ায় সামিল হন। ওই সময় নাতি আশিকের হাতে জুলেখা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে, ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে জুলেখার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার, নাতি আশিক ও নাতবৌ চাঁদনীকে ময়মনসিংহ থেকে আটক করে থানায় নিয়ে আসে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ

ভালুকায় নাতির লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধার, আটক-৩

Update Time : ১১:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪