ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত -০৩
-
Reporter Name - Update Time : ০৫:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- ১৬৯ Time View

ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধীদের যের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার ঘটনায় ০৩ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলরন মোঃ রিটন, মোঃ বাবুল ও খন্দকার মোহাম্মদ মুজিবুল হক
এ ঘটনায় ভুক্তভোগী খন্দকার মোহাম্মদ মুজিবুল হক বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় আহতদের সাথে দীর্ঘদিন যাবত অভিযুক্তদের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। তারই জের ধরে বুধবার জমি জমির মালিক খন্দকার মোহাম্মদ মুজিবুল হক বাউন্ডারী নির্মাণের প্রস্তুতি নিলে মোঃ মোজাম্মেল হক মর্তুজা(৫৫), জিয়াউল হক মুনছের(৫৮), মোঃ পপিন মিয়া(৩৮), হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করে রিটনের বুক পাকেটে থাকা নগদ ৩,৭০০ টাকা নিয়ে খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায আহত রিটনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে















