ভালুকায় গোলাম মোস্তুফার নির্বাচনী উঠান বৈঠক
-
Reporter Name - Update Time : ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- ১৮৮ Time View

আবু ইউসুফ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে সরকারের বিভিন্ন কর্মকান্ড মানুষের মাঝে তোলে ধরতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শান্তির বাজার এলাকায় অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন মাস্টার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে ব্যাপক উন্নয়ন করেছে। দেশের রাস্তা-ঘাটসহ আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হয়। বিশেষ করে পদ্মা সেতু, অতীতের কোনো সরকার যেটি করতে পারেনি সেটি এই সরকার বাস্তবায়ন করেছে। রাজধানীতে যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ, মেট্রোরেলসহ আরো অনেক মেগা প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। এসবের সুবিধা এদেশের জনগণ ভোগ করছে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। এটি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। দেশে উন্নয়নের এ ধারাবাহিকতাকে ধরে রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালে তার করা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করেন এবং নেত্রী যদি তাকে নৌকার মনোনয়ন দেন তাহলে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন। আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে উপস্থিত সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানান তিনি। ওই বৈঠকে আ’লীগ নেতা খোকা মিয়া, ইদ্রিস মাস্টার ও ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইনসহ আ’লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



























