Hi

ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ১২৪ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর চাঁদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগষ্ট (রবিবার) বিকালে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলামের নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সদস্য মোঃ আতিকুল ইসলাম (আতিক)। এসময় হবিরবাড়ী ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Update Time : ০৭:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪