ভালুকায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মনিরা সুলতানা মনির উঠান বৈঠক
-
Reporter Name - Update Time : ০৫:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- ১৭৬ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গন সংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় ১২ নভেম্বর রোববার সন্ধায় ৯নং কাচিনা ইউনিয়নে ৪ নং ওর্য়াডের জঙ্গল পাড়া আজিজ মার্কেটে উঠান বৈঠক করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এসময় উপস্থিত ছিলেন, কাচিনা ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান সুবেদ আলী,আওয়ামী লীগ নেতা হাজী শামছুদ্দিন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়া, বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আ.ফ.ম আফজাল হাসান, ইব্রাহিম লোদী, উপজেলা তাঁতী লীগের সভাপতি এস এম কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ সাকিল, মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলা শাখার সভাপতি হাসান আলী জনি, সাধারন সম্পাদক হাসান আহমেদ শাকিল, ভালুকা উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক শ্রী বাবুল, কাচিনা ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন আহবায়ক আয়েশা আক্তার প্রমুখ।
















