বীরাঙ্গনা সাহেরা খাতুনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
-
Reporter Name - Update Time : ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- ১৮৮ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি কামরুল ইসলাম খান
বিদায় নিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বীরমাতা বীরাঙ্গনা সাহেরা খাতুন (৯৫)। বীরমাতা বীরাঙ্গনা সাহেরা খাতুনকে শনিবার সকালে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। পাইকপাড়া জামে মসজিদ চত্বরে নামাজে জানাযার পূর্বে বীরমাতা বীরাঙ্গনা সাহেরা খাতুনকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
জানাজার নামাজের আগে সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার ও বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র দাস সাহেরা খাতুনের কফিনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে ঢেকে দেন। ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দে আলীর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য সাহেরা খাতুনকে রাষ্ট্রীয় সম্মান জানায়।
ফুলপুর ইউনিনের পাইকপাড়া নিবাসী বীরাঙ্গনা সাহেরা খাতুন শুক্রবার বেলা আডাইটার সময় ঢাকায় তার মেয়ের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
















