বাবুলের নেতৃত্বে জাপায় এক বয়র্সীয়ান নেতার যোগদান
-
Reporter Name - Update Time : ০৪:২৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- ১২৬ Time View

মোঃ আকাশ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ-
০৪/০৮/২০২৩ শুক্রবার, সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দীন হলে জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর নেতৃত্বে ত্রিশালের কৃতিসন্তান সাবেক ডেপুটি কমিশনার(ডি.সি)আয়কর বিভাগ,বর্তমানে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সহ-সভাপতি, ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা এর সাধারন সম্পাদক, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর যুগ্ম মহাসচিব,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জহিরুল ইসলাম জহির জেলা জাপার আহ্বায়ক ফখরুল ঈমাম ও সদস্য সচিব সালাউদ্দীন মুক্তির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
এসময় জহির বলেন- পল্লীবন্ধুকে আমি ভালোবাসি,তার আদর্শকে বুকে ধারণ করে প্রিয় নেতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য জাপার চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির পতাকা তলে থেকে জনগণের সেবা করতে চাই।
এছাড়া জহির বলেন- বাবুল ভাই একজন পল্লীবন্ধুর আদর্শ সৈনিক, তিনি সবসময় দলের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি একজন সৎ ও যোগ্য নেতা,তাই বাবুল ভাইয়ের নেতৃত্বে আমি এই দলে যোগদান করলাম। আমি বাবুল ভাইয়ের জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।



















