বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
-
Reporter Name - Update Time : ১২:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- ১২৯ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর উপজেলা বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন কারা নির্যাতিত বিএনপি নেতা
মোঃ জোবায়েদ হোসেন পরাগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির রাজপথের কান্ডারি জনসাধারণের মধ্যমনি সরকারি ডিগ্রী কলেজ শাখার
ছাত্রদলের সাবেক সভাপতি ও ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আমরা সবাই নির্যাতিত, নিপীড়িত, জুলুম অত্যাচার সহ্য করেছি। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৬ তম প্রতিষ্ঠিত বার্ষিকী উপলক্ষে যারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন আমি তাদের সকলের প্রতি চির কৃতজ্ঞ। আমি বেশি কিছু বলতে চাই না আজ আমরা সকলে মিলে উত্তরাঞ্চলের বন্যার্তদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি। এবং যার যেমন আছে আমরা সকলেই সাহায্য করবো। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি পরিচালনায় ছিলেন ফুলপুর পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ মোবারক শিকদার,উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি নেতাকর্মী।





















