Hi

ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়া জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৭ Time View

মোঃ আকাশ আহমেদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ-
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় পার্টির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরের নোঙ্গর কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মুক্তি। তিনি বলেন, ময়মনসিংহের প্রতিটি উপজেলায় জাতীয় পার্টি অত্যন্ত শক্তিশালী, ময়মনসিংহকে রংপুরের পরে জাতীয় পার্টির দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। আগামী নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ মুক্তি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় আর বিএনপি আওয়ামী লীগকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে চায়। কিন্তু জাতীয় পার্টি মানুষের ভাগ্য উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করতে চায়।
ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল বারী, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক শহীদুল ইসলাম স্বপন মন্ডল সহ জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ মুক্তি ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন। এতে প্রথম সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ ও সভাপতি হিসেবে আলহাজ্ব নাজমুল হক সরকারের নাম ঘোষণা করা হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলবাড়ীয়া জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ০২:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩