শিরোনামঃ
ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত
-
Reporter Name - Update Time : ০৫:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- ১৮৪ Time View

মোঃ শফিকুল ইসলাম ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ ফুলবাড়িয়া উপজেলার সকল কলেজের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ বি.এন.সি.সি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বি.এন.সি.সি গ্রুপ, শ্রেষ্ঠ রোভার, কেরাত, হামদ/নাত, কবিতা আবৃত্তি, বিতর্ক, ইংরেজী বক্তব্য, বাংলা রচনা, নির্ধারিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, উচ্চাঙ্গ সংগীত, জারীগানসহ মোট ২৮টি ইভেন্টে ১ম স্থান অর্জন করে।
ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আমজাদ হোসেন সকল শিক্ষক শিক্ষিকা ও ইভেন্টে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়েছেন।
এই সাফল্য পরবর্তী বছর গুলোতে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বেশি করে কাজ করতে হবে।
Tag :
শিক্ষা
জনপ্রিয়




















