ফুলবাড়িয়ায় ৭৪তম পৌর আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০২:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- ১৫২ Time View

মোঃ শফিকুল ইসলাম ময়মনসিংহঃ
সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১ টায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে। তারপর দলীয় কার্যালয় থেকে র্্যালি শুরু করে মেইন রোডস্থ পদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি সৌধে সংক্ষিপ্ত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি এবং আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী সেলিমা বেগম সালমা, আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান ফুলবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, সাবেক ছাত্র নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ রুহুল আমিন, পুরুষ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শ্রমিক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল হাসনাত জনি, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ রিফাত সরকার প্রমুখ।
















